নবীগঞ্জে প্রভাবশালী মহলের বিরুদ্ধে কৃষকের জমি দখল করে পাইপলাইন স্থাপনের অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কৃষকের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে বালু উত্তোলনের পাইপলাইন স্থাপনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ওই কৃষক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কৃষক হেলাল আহমদ এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করেছেন। নামোল্লেখিত অভিযুক্তরা হলেন— বাবুল রহমান তরফদার, অপুজ্জামান তপু ও মো. শাহিন ফরাজী। অভিযোগে উল্লেখ করা হয়, তারা মেহরাম ওয়্যার হাউজ লিমিটেড ও এক্সপ্রেস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।
ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, পারকুল গ্রামের মৃত সুলেমান উল্লার ছেলে হেলাল আহমদ দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে কোনো ধরনের অনুমতি ছাড়াই এলাকার একটি প্রভাবশালী পক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে তার জমির ওপর দিয়ে বালু উত্তোলনের বড় পাইপলাইন স্থাপনের চেষ্টা চালায়।
শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা একদল লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে পাইপ বসানো শুরু করে। এ সময় হেলাল আহমদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে বলা হয়, তারা ঘোষণা দেয়— প্রয়োজনে মারধর এমনকি খুন করেও লাশের ওপর দিয়ে পাইপলাইন স্থাপন করা হবে।
ভুক্তভোগী কৃষক হেলাল আহমদ বলেন, “আমি আমার নিজের জমিতে অন্যায় কাজের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযুক্তরা প্রভাবশালী ও কোটিপতি হওয়ায় আইনের তোয়াক্কা করছে না। আমাকে ও আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি তাদের জান-মালের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা