ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠানে ভোটার সচেতনতা কার্যক্রম


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-২-২০২৬ বিকাল ৬:৫৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ। এ লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দিনব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিস প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা তথ্য অফিসার বলেন, নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সাংস্কৃতিক মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। সংগীত ও কথামালার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনগণকে অবহিত করা হবে।
পরে ভ্রাম্যমাণ ট্রাকটি গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শিল্পীদের পরিবেশনায় সংগীত ও বার্তাধর্মী উপস্থাপনার মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে। গান, কথিকা ও সচেতনতামূলক বার্তায় জমে ওঠে পুরো আয়োজন।
ট্রাকটি যেখানে থেমেছে, সেখানেই আশপাশের মানুষ জড়ো হয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন। দর্শক-শ্রোতাদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে অংশ নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস