ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আইন-শৃঙ্খলা সভায় নির্বাচন প্রস্তুতি জোরদার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-২-২০২৬ বিকাল ৬:৫৮

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, জেলা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব ও কর্মব্যস্ততা বেড়েছে। এ সময়ে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের তথ্য, পরামর্শ ও সহযোগিতা প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, গত মাসে জেলায় ২০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আত্মহত্যার নেতিবাচক দিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরে মানুষকে সচেতন করার পরামর্শ দেন তিনি। এছাড়া একটি চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত মাকে আইনের আওতায় আনার তথ্য জানিয়ে অভিভাবকদের, বিশেষ করে কন্যা সন্তানের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান জানান। সামনের মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, মৎস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কারা, বিআরটিএ, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানুয়ারি মাসের সিদ্ধান্ত ও অগ্রগতি পর্যালোচনার পর মুক্ত আলোচনায় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন নির্বাচনকে ঘিরে নাশকতা প্রতিরোধে বিভিন্ন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল—পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল—বিক্রি বন্ধে প্রশাসনিক উদ্যোগের দাবি জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা