বাউফলে নির্বাচনী জোয়ার: পাবলিক মাঠে সহিদুল আলম তালুকদারের শেষ জনসভা ঘিরে টানটান উত্তেজনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহিদুল আলম তালুকদারের শেষ নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পুরো উপজেলায় এখন নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। আগামীকাল বিকাল তিনটায় ঐতিহাসিক বাউফল পাবলিক মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মতে, সহিদুল আলম তালুকদার বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের পর থেকেই তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন।
দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ও মান-অভিমান সরিয়ে রেখে এই আসনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা সহিদুল আলমের পক্ষে মাঠে নেমেছেন।
সাধারণ ভোটাররা বলছেন, এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। একদিকে সহিদুল আলমের উন্নয়ন ও ব্যক্তিগত ক্যারিশমা, অন্যদিকে জামায়াত প্রার্থীর সাংগঠনিক শক্তি। তবে শেষ পর্যন্ত আগামী কালকের জনসভা থেকে সহিদুল আলম কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে পুরো বাউফলবাসী
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার