ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ৮-২-২০২৬ বিকাল ৭:৩২

২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন  উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- নেতৃবৃন্দরা। রবিবার ( ৮ ফেব্রুয়ারি) ১নং  সাক্রাছড়ি, তিনকুনিয়া ও মালুম্যা পাড়ায় এলাকায় দিনব্যাপী এই প্রচারণায়  স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে জোর সমর্থন ও জনমত গড়ে তোলেন।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ  সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার এবং যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা,  বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, জয়েন সেক্রেটারি মোঃ ইসহাক। এছাড়া উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা  ও যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রচারণা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম, মোঃ ইমাম হাসান শিকদার এবং জাসাস সভাপতি মোঃ জাকির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক দলের মানিক জ্যোতি চাকমা, শ্রমিক দলের প্রিয়জ্যোতি চাকমা এবং মহিলা দলের নেত্রী দিলুয়ারা বেগম, মরিয়ম সুলতানা ও রাশেদা বেগমের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাসেম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ এবং যুবদল আহ্বায়ক মোঃ কাদের। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। 

এমএসএম / এমএসএম

বিএনপি'র দুই শীর্ষ নেতা গুম মামলার অন্যতম আসামি অসিত কুমার রায় বর্তমানে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) যেন এক অধরা শক্তি !

কেবল দেনা শোধ করেছি, বাড়ি গিয়ে বিল্ডিংয়ের কাজ শেষ করবো

ঘরের কাজে ব্যস্ত মা, মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের তাসমিয়ার

মাগুরায় ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়ক গেজেটভুক্ত

‎কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাদের শালীনতা বিবর্জিত আচরণে বিব্রত বিএনপি

অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির

সৌদি আরবে আগুনে মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের

নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২

খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে নারী আহত

হাওরে অবাধে শামুক নিধন হুমকিতে জীববৈচিত্র্য

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

যোগ্যতা নেই তবুও চাকরি, অবশেষে অব্যাহতি!