গাজীপুরে ক্রীড়া উন্নয়নে তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়
গাজীপুরের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে নির্ধারণে স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও খেলোয়ারদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর উইথ তামিম অ্যান্ড রনি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এতে স্থানীয় ক্রীড়াঙ্গণের শত শত তরুন ও যুবক খেলোয়ার, বিভিন্ন সংগঠনের ক্রীড়া সংগঠক অংশ গ্রহণ করেন। সেমিনারে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার বর্তমান দুরাবস্থা তুলে ধরেন। মাঠের সংকট, নিয়মিত লিগ না হওয়া এবং তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় উঠে আসার পথে অন্তরায়গুলো নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন।
সেমিনারে গাজীপুরের ক্রীড়া প্রেমীরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ সকল খেলার দূরাবস্থা তুলে ধরেন৷ এসব খেলার প্রসারে কোথায় কি সমস্যা, সমস্যা সমাধানের উপায় তুলে ধরেন৷ পাশাপাশি কিভাবে খেলাধুলাকে আরও সম্মৃদ্ধ করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ ওঠে আসে।
এ সময় খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এম মঞ্জুরুল করিম রনি ও তামিম ইকবাল। এসময় তামিম ইকবাল সমস্যাগুলো সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে অনুরোধ করেন৷
মতবিনিময়কালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও সঠিক সুযোগের অভাবে তারা জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারছে না। আমি নির্বাচিত হলে প্রতিটি স্কুলে ক্লাব গঠন, নিয়মিত লিগের আয়োজন এবং পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করব। গাজীপুরের ক্রাড়াঙ্গনের জন্য যা যা করা প্রয়োজন সে বিষয়ে আবারো সকলের সাথে বসে আলোচনা করে কর্ম পরিকল্পনা প্রণয়ন করে সেগুলো বাস্তবায়ন করা হবে।
তামিম ইকবাল তার বক্তব্যে রনির ক্রীড়ানুরাগের প্রশংসা করে বলেন, রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন রনি ভাই একজন খাঁটি ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় কলা বাগান ক্রীকেট ক্লাব নামে সফলভাবে একটি ক্লাব পরিচালনা করেছেন। তার টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। গাজীপুরে ক্রীড়ার খুবই দূরাবস্থা। এজন্যই আজ আপনাদের মাঝে আসা৷ আমি আশাবাদী আজ খেলাধুলা নিয়ে আপনাদের যে সকল চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন রনি ভাই এগুলো পূরণ করে দিবেন৷ গাজীপুরের ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে এখানকার তরুণরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ