শামা ওবায়েদের নির্বাচনী জনসভায় জনসমুদ্র
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার সরকারি এম এন একাডেমি স্কুল মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।
জনসভায় বক্তব্যকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, “এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে উপস্থিত সাধারণ জনগণ জানান, নগরকান্দায় এর আগে এমন জনসমাগম দেখা যায়নি। এম এন একাডেমি স্কুল মাঠ ছাড়াও আশপাশের সড়ক ও বাজার এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকেই এটিকে নগরকান্দার স্মরণকালের সর্ববৃহৎ জনসভা বলে মন্তব্য করেন।
জনসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান