ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের অভাব হবেনা' নাছির


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ১১:২৪

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের অভাব হবেনা,  এক আপদ গেছে, নতুন করে আরেক বিপদ এসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামী ৫ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, গত ১৫ বছর অন্য উপজেলা থেকে এসে বহিরাগতরা এমপি হয়ে আমাদের ওপর আপদ হয়ে ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাইরে থেকে আরেক বিপদ এসে আপনাদের ভোট চাচ্ছে। কোনো ফাঁদে পা না দিতে সাবধান করেন তিনি। তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি এ পদে এলে উন্নয়নের অভাব হবে না। আমাদের এ উপজেলায় একটি পৌরসভা গঠন ও বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন করতে হবে। আমাদের দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলের খাস জমি সঠিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা