ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ১১:২৬

কুমিল্লার বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী বরুড়া পৌরসভার তলাগ্রাম পাটোয়ারী রাইস মিল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বরুড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ প্রদান করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও রাজবাড়ী ও সিলেটের সাবেক জেলা প্রশাসক মোঃ জামাল হোসেন মজুমদার।
কর্মশালায় বরুড়া উপজেলার ১০৭টি ভোটকেন্দ্রের কেন্দ্র ও ভোটকক্ষের দায়িত্বপ্রাপ্ত বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। এসময় ভোটগ্রহণের দিন পোলিং এজেন্টদের দায়িত্ব, করণীয় ও আইনানুগ ভূমিকা যথাযথভাবে পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ