ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নতুন সংযোগ ও লাইন স্থানান্তরে ‘অতিরিক্ত ফি’, দেবিদ্বারে পল্লী বিদ্যুৎ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ


তোফায়েল আহমেদ  photo তোফায়েল আহমেদ
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:১৭

কুমিল্লার দেবিদ্বার জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গ্রাহকের আবেদন তদন্ত ও কারিগরি সেবা প্রদানের নামে তিনি দীর্ঘদিন ধরে অনিয়মের আশ্রয় নিচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, নতুন শিল্প সংযোগ প্রদান, নতুন লাইন নির্মাণ, লাইন স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি সেবা নিতে গেলে অফিসিয়াল ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়। একাধিক গ্রাহক অভিযোগ করেন, এসব লেনদেন বিকাশের মাধ্যমে সম্পন্ন হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে কাজ বিলম্বিত করা কিংবা সেবা বন্ধ রাখার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভয় ও হয়রানির আশঙ্কায় দীর্ঘদিন কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে সম্প্রতি কয়েকজন গ্রাহক অভিযোগ প্রকাশ্যে আনলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
আরও অভিযোগ উঠেছে, অভিযুক্ত কর্মচারী প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন সময় একই অফিসে পোস্টিং নিয়ে পুনরায় ফিরে আসছেন। বিষয়টি সাধারণ গ্রাহকদের মধ্যে প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর কর্তৃপক্ষ জানায়, দুর্নীতির বিরুদ্ধে তাদের ব্যবস্থাপনা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থানে রয়েছে, যা দীর্ঘমেয়াদে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বলে মনে করে কর্তৃপক্ষ। তারা আরও জানায়, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতির বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত লাইন টেকনিশিয়ান মোঃ নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহল বলছে, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হলে এ ধরনের অনিয়ম আরও বিস্তার লাভ করতে পারে। তারা অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ