নওগাঁ-৬ আসনে ঝুঁকিপূর্ণ ৩৩টি ভোট কেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে রাণীনগর ও আত্রাই উপজেলায় ১১৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠি হবে। এই দুই উপজেলায় ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাইয়ে ২৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।
তারা বলছেন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) শেখ মো. রেজাউল ইসলাম রেজু, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী (হাতপাখা প্রতীক) মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি প্রতীক) আতিকুর রহমান রতন মোল্লা।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ন (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘœ করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে আমলে নেওয়া হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য
হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা
জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার
নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু