ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় উপচে পড়া জনস্রোত


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এম. এ. মজিদের শেষ নির্বাচনী জনসভায় উপচে পড়া জনস্রোত। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার-হাজার নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতে এই জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এ-সময় শহরের প্রধান-প্রধান সড়কে শুধু ধানের শীষের স্লোগানে-স্লোগানে মুখরিত গণমানুষের ঢল নেমে আসে। গণমিছিলে উপস্থিত জনতার মুখে কেবলই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান আর স্লোগান শোনা যায়।

ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম. এ. মজিদের এই সর্বশেষ নির্বাচনী জনসভা ও গণমিছিলে অংশ নেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব মশিউর রহমান এঁর ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

তথ্য সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এম. এ. মজিদের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জয়যাত্রা। নব্বইয়ের দশকের সাবেক এই ছাত্রনেতা এক সময় ধারাবাহিকভাবে ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। অতীতে, একাধারে ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান পদেও নিরঙ্কুশ ভোটে জয়যুক্ত হয়ে নিয়োজিত ছিলেন গণমানুষের সেবায়। ফলে, এই বিশাল জনস্রোত ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে তার বিজয়ের পথ অনেকটাই মসৃণ বলে দাবি করছেন স্থানীয় জনগণ।

এ-সময় উপস্থিত জনতার সাথে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে অ্যাড. এম. এ. মজিদকে পেয়ে তারা খুবই উৎফুল্ল। এম. এ. মজিদ সম্পর্কে তারা বলেন,
"ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মজিদ ভাই বিগত সরকারের আমলে আমাদেরকে বুক দিয়ে আগলে রেখেছেন। তিনি অতীতের সকল-আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মুখ সারিতে। ঝিনাইদহ-২ আসনের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এ-বিষয়ে কোন সন্দেহ নেই। তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন।"

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী এম. এ. মজিদ সম্পর্কে তারা আরও বলেন,
"আধুনিক ঝিনাইদহ গড়ার রূপকার প্রয়াত জননেতা আলহাজ্ব মশিউর রহমান এঁর জীবন্ত প্রতিচ্ছবি তাঁরই ছোট ভাই অ্যাড. এম. এ. মজিদ। মশিউর রহমানের অসমাপ্ত কাজ মজিদ ভাইয়ের হাতে পরিপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি।"

এ-সময় গনমিছিল ও জনসভায় উপস্থিত হিন্দু ভোটাররা বলেন,
"আমরা মজিদ ভাই ছাড়া কাউকে চিনি না। ঝিনাইদহ-২ আসনে ৫৭ হাজার হিন্দু পরিবার মজিদ ভাইকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি আমাদের সুখ-দুঃখের সাথী।"

এদিকে, বার তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এম. এ. মজিদের পক্ষে এতবড় জনসমাগম ইতিহাসের পাতায় জায়গা করে নিল বলেও দাবি করছেন স্থানীয় জনগণ।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য