ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:২৩

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা শাখা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তোজাম্মেল হক-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে মো. খবিরুল ইসলাম বলেন, আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৎ এবং যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে আপনারা দেশের সেবায় আমাদের সুযোগ করে দিন। ​তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফ ও ন্যায়ের প্রতীক। আমরা জনগণের পাশে থেকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত আত্রাই-রাণীনগর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা সদরের কর্মসূচি শেষে বিকেল ৩ ঘটিকায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারেও একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেও দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

​সমাবেশে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দল-মত নির্বিশেষে দেশের অগ্রযাত্রায় শামিল হতে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান