ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দর নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান নাপসার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:২৪

চট্টগ্রাম বন্দর নিয়ে চলমান গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের (নাপসা) চেয়ারম্যান, দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সংগঠক আলমগীর নূর।  ৮ ফেব্রুয়ারী (রোববার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এই বন্দরকে রক্ষায় সরকার ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে আলমগীর নূর বলেন, “চট্টগ্রাম বন্দর কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, গত এক বছর ধরে একটি চিহ্নিত কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে বন্দরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কথিত আন্দোলনের নামে তারা মূলত রাষ্ট্র ও দেশের সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা স্বচ্ছ করার লক্ষ্যে যে সকল সময়োপযোগী ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরোধিতা করছে। সংস্কারবিরোধী এই সাজানো আন্দোলন মূলত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার একটি গভীর নীল-নকশা। আমরা স্পষ্ট বলতে চাই, কোনো কুচক্রী ও গুপ্ত মহলের কথিত আন্দোলনের কাছে দেশের অর্থনীতির এই প্রাণকেন্দ্রকে জিম্মি হতে দেওয়া যাবে না।”

নাপসা চেয়ারম্যান সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন জানিয়ে বলেন, “চট্টগ্রাম বন্দরকে সিন্ডিকেটমুক্ত করে “বন্দরের আধুনিকায়ন এবং বিশ্বমানের করে গড়ে তোলার যে কোনো সাহসী উদ্যোগে ‘নাপসা’ এবং সাধারণ জনগণ পাশে থাকবে। যারা আন্দোলনের নামে নাশকতা ও অচলাবস্থা সৃষ্টি করছে, প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

বিবৃতিতে তিনি চট্টগ্রামবাসীকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে বলেন, “চট্টগ্রাম বন্দর বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। আসুন, আমরা সকলে মিলে এই জাতীয় সম্পদকে রক্ষা করি এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেই।”

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত