দৌলতখান -বোরহান উদ্দিনে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে : হাফিজ ইব্রাহিম
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ভোলা- ২ আসনের সাবেক এমপি, ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ২- ( দৌলতখান - বোরহান উদ্দিন) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিম বলেছেন,আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সরকার গঠন করলে ভোলা ২ আসনে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ভোলা বরিশাল সেতু নির্মাণসহ ২২ দফা নির্বাচনী ইস্তেহারও ঘোষণা করেন তিনি। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী হত্যাকারী দল।১৯৭১ সালে তারা এদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল । লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে, ধর্ষণ করেছে। সেই রাজাকারের দল জামায়াতে ইসলামী আজ মুক্তিযোদ্ধের পক্ষের দল, এদেশের গণ মানুষের প্রিয় দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার এবং ষড়যন্ত্র করছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদেরকে পরাজিত করে বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও মিথ্যাচারের জবাব দিবে।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১ টার তার নির্বাচনী এলাকা দৌলতখানে এক বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি । হাফিজ ইব্রাহিম আরও বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের লেখাপড়া অবৈতনিক করা হবে। সরকারি সম্পত্তি ও অবৈধ জমি দখলে ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় কৃষকদের উৎপন্ন মালামাল সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন স্কুল কলেজ মাদ্রাসা স্থাপন করা হবে। নারী অধিকার এবং নারী উন্নয়নে কর্মসংস্থানের ব্যবস্থাসহ বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতার নিশ্চিত করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে বহিরাগত অস্ত্রধারী ছাত্র শিবিরের ক্যাডার এনে কেন্দ্র দখলের পায়তারা করছে । নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন যেন কেহ বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে এবং সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ, জেলা মুক্তিযোদ্ধা নেতা মাহফুজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা
হায়দার আলী লেলিন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার,
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সিনিয়র
সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন, সাবেক ছাত্র নেতা জসিমউদদীন, সংযুক্ত আরব আমিরাত আল-আইন ইউনিট বিএনপি সভাপতি সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন, উপজেলা যুবদলের আহবায় মশিউর রহমান লিটন, কৃষকদলের সভাপতি আলমগীর মাস্টার, ওলামা দলের সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত