ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নিয়ে আন্দোলন শিথিলের ঘোষণা রবি শিক্ষার্থীদের


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ৪:১১

অবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের নমনীয়তা এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নিলেন রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা পাঁচ দিন অবস্থান ধর্মঘট এবং দুদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দায়িত্বপ্রাপ্ত ভিসিসহ শিক্ষক, কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার পর শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভবনের তালা খুলে দিয়ে অবরোধ কর্মসূচি তুলে নেয়া হয়। সেই সাথে অবস্থান কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেন রবির আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র একেএম নাজমুল হোসাইন।

এদিকে অবরোধ তুলে নিলেও দুদিন (৪৮ ঘন্টা) অর্থাৎ সোমবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই ৪৮ ঘণ্টার মধ্যে তাদের একমাত্র দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে ইতোমধ্যেই সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে একেএম নাজমুল হোসাইন জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু রেখে শুধু পরীক্ষা স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ। সেইসাথে তদন্ত প্রতিবেদন সোমবারের মধ্যে দেওয়ার কথা বলেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরেই মূলত অবরোধ কর্মসূচি তুলে নিয়ে অন্যান্য কর্মসূচিতে শিথিলতা আনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা ৩টি পদ থেকে পদত্যাগ করেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত