ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কেশবপুরে পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৩৬

যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় আয়োজন করা হয় গত ২ ফেব্রুয়ারী সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার মোস্তফা কামাল হিরো। সমগ্র ক্রীড়া পরিচালনা করেন সহকারী শিক্ষক (শরীর চর্চা) মোঃ কামরুল ইসলাম। 

গত রোববার সকালে ৮ ফেব্রুয়ারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুষ্ঠানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক (গণিত) সুকান্ত কুমার বিশ্বাস এবং সিনিয়র শিক্ষক (ইংরেজি) দেবাশীষ সরকার সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সরদার মোস্তফা কামাল হিরো। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) তপন কুমার ব্রহ্ম, আলহাজ্ব শাহাদাৎ হোসেন জোয়ার্দার, প্রতিষ্ঠাতা অফিস সহকারী (অবসরপ্রাপ্ত) আহসান উল্লাহ ও সিনিয়র শিক্ষক মরিয়ম খাতুন প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (বাংলা) এস এম আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক(আইসিটি)ইয়াসমিন আক্তার, সিনিয়র শিক্ষক (হিন্দুধর্ম) কাকলি রানী, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সমীর কুমার হোড়, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) আব্দুল আলীম, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) ইভা মন্ডল, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মোঃ আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)
মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) সুমন দেবনাথ, অফিস সহকারি রোকনুজ্জামান সরদার, সোহরাব হোসেন, অফিস সহায়ক জয় কুমার রায়,আয়া শারমিন আক্তার। বক্তৃতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরুষ্কার গ্রহন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার মোস্তফা কামাল হিরো বলেন," ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। সে কারণে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করি বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। সমগ্র ইভেন্ট ক্রীড়া পরিচালনা করেন আমাদের সহকারী শিক্ষক (শরীর চর্চা) মোঃ কামরুল ইসলাম উনি অত্যন্ত বিচক্ষণ ধৈর্যশীল শিক্ষক। সকল পর্যায়ে অনুষ্ঠান সুন্দর এবং সফল হয়েছে আলহামদুলিল্লাহ। 

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ