ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বরগুনা-১ আসনে ভোটের সমীকরণে আলোচনায় আওয়ামী লীগ ঘরানার ভোটাররা


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৩৬

বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র কয়েকদিন বাকি। তাই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট বাজারে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। কে এগিয়ে, কে পিছিয়ে, শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে বিজয়, এসব নিয়েই সরগরম বরগুনা সদর, আমতলী ও তালতলীর প্রত্যন্ত এলাকা।

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে নৌকা প্রতীক বিহীন নির্বাচনে এবার আওয়ামী লীগ সমর্থকদের ভোট যেদিকে গড়াবে, তিনিই বিজয়ী হবেন বলে মনে করছেন স্থানীয়রা। বিগত সংসদ নির্বাচনগুলোতে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জয়লাভ করতে পারেনি। এমনকি এক-দুবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অন্যান্য দল। ফলে রাজনৈতিক ভাবে এই আসনকে বরাবরই একপেশে হিসেবেই দেখা হয়। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী বাস্তবতা। মাঠে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন আওয়ামী লীগের বিপুল ভোট ব্যাংক নিজেদের দিকে টানার কৌশলেই এগোচ্ছেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

বরগুনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, ১০-দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী জামাল হোসাইন।

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন