কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সঙ্গে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ ফেব্রুয়ারি কুড়িগ্রাম পৌর শহরের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
পরে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে মতামত বিনিময় করা হয়।
মতবিনিময় সভায় প্রার্থীর সঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ