মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়ায় ধানের শীষের প্রচারণা ও সমাবেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আউশপাড়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকেলে এলাকায় গণসংযোগ ও প্রচারণা শেষে আউশপাড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় বক্তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা এস এম রোমান রায়হান (মানিক পাটোয়ারী), সাবেক উপজেলা বিএনপির নেতা মো: গোলাম আযম পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি ফজলু মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাশেম গাদ্দাফি, যুবদল নেতা শিব্বির আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. দেলোয়ার হোসেনসহ এমরান হোসেন পাটোয়ারী, বদিউল আলম পাটোয়ারী, ফিরোজ আলম, তোহা ভুঁইয়া, রুবেল ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান