ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলির ধাক্কায় বোট ডুবি; এক জেলে নিহত , নিখোঁজ ১


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৪১

কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলির ধাক্কায় মাছ ধরার বোট ডুবে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন।

নিহত জেলের নাম আখতার হোসাইন। তিনি উত্তর ধুরুং ইউনিয়নের নয়াকাটা গ্রামের মৃত এলহাদাদ মিয়ার ছেলে। নিখোঁজ জেলে হলেন একই ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার মো. হোছাইনের ছেলে জিয়াবুল করিম (৩২)।

বোটের মালিক উত্তর ধুরুং ইউনিয়নের চরধুরুং এলাকার মৃত আবু মুছার ছেলে নাসির উদ্দিন জানান, রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তার মালিকানাধীন এফবি নুরুন নাহার–১ নামের বোটটি গত শুক্রবার ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় জেলেরা জাল তুলছিলেন। এ সময় দ্রুতগতির এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলি পেছন দিক থেকে বোটটিকে ধাক্কা দেয়। এতে বোটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন।

বোটের মাঝি মো. শরীফ বলেন, ধাক্কার পর সবাই পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। আশপাশে থাকা দুটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ জন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকালে উত্তর ধুরুং ইউনিয়নের নয়াকাটা গ্রামের আক্তার আলম বাদশা (৫৫) সাগরে তলিয়ে যেতে দেখেন। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি তখন মৃত ছিলেন। অপর জেলে জিয়াবুল করিম এখনও নিখোঁজ রয়েছেন।

নিহত ও উদ্ধারকৃত জেলেদের সোমবার সকাল ৯টার দিকে উপকূলে এনে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বোট ডুবির ঘটনায় নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন