ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের জায়গায় অগ্নিকান্ড


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৪২

বাগেরহাট জেলা শহরের স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের স্থাপনায় প্রকাশ্য দিবালোকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ওই স্থাপনায় রাখা একটি স্পিড বোর্ড ও আশপাশের কয়েকটি গাছ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিবরণ দিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের  ছেলে মেহেদী হাসান প্রিন্স জানান, নির্বাচনে জয়-পরাজয় কি হবে সেটা বিষয় না বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ার স্বপ্ন ছিল তাদের। আগে জমি নির্ধারণও করা হয়েছিল। স্টেডিয়াম এলাকার ওই স্থানে আগে আমাদের মালিকানায় একটি দৈনিক পত্রিকার অফিস ছিল, সেখানে দুটি সেমিপাকা ঘর ও সামনে একটি স্পিড বোর্ড রাখা ছিল। আগুনে বোর্ডটি ও বেশকিছু গাছ ক্ষতিগ্রস্থ হলেও বড় দুটি টিনশেড ঘর অল্পের জন্য রক্ষা পেয়েছে। তিনি অভিযোগ করে বলেন,  আমার পিতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে।  তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীর সন্ত্রাসীরা গত ২ ফেব্রুয়ারি থেকে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে চলেছে।  তার ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ভীতি সৃষ্টির জন্য এই অগ্নিকান্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলেও  বর্তমানে বাগেরহাটের পুলিশ প্রশাসন রহস্যজনক নীরবতা পালন করছে। কার্যকর  কোন প্রতিকার পাওয়া যায় না পুলিশের কাছ থেকে। নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন,  আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাগেরহাট  সদর মডেল থানার মাসুম খান জানান, অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত