ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার প্রকাশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৪২

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার সোমবার (৯ জানুয়ারি'২৬) প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি তাঁর  বক্তব্যে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন সাবেক কাউন্সিলর ছিলেন, তিনি অতীতে জণগণের সেবা করেছেন। তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও এলাকার টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ নেজাম ইসলাম পাটির চট্টগ্রাম মহানগরের আমীর মাওলানা জিয়াউর হোসাইন, হালিশহর থানা আমীর ও চট্টগ্রাম ১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পাচঁলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলি থানা আমীর মুহাম্মদ নরুল আলম, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান 

নগর আমীর বলেন, শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার চট্টগ্রাম-১০ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও জনআকাঙ্ক্ষাভিত্তিক। তিনি জনগণকে আগামী নির্বাচনে  অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সমর্থন জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম-১০ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে তিনি ২৬টি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে—সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সব পরিকল্পনা বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত