ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারী সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভুক্তভোগীদের চরম ভোগান্তি


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৪৪

চট্টগ্রামের হাটহাজারী সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জমি রেজিস্ট্রেশন, দলিল সম্পাদন ও নকল উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

স্থানীয় সূত্র ও দলিলপ্রার্থীদের অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য এখন প্রকাশ্য। দালালদের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের “ঘুষ” না দিলে সাধারণ নাগরিকদের ফাইল আটকে রাখা হয় কিংবা নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানো হয়। ফলে বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, একটি সাধারণ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি ফি পরিশোধের পরও কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। এই অর্থ আদায়ের পেছনে অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিলগ্রহীতা বলেন,“আমি সব কাগজ ঠিকঠাক দিয়েছি, তবুও কাজ এগোচ্ছিল না। পরে দালালের মাধ্যমে টাকা দেওয়ার পরই দলিল রেজিস্ট্রি হয়েছে।”

আরেক ভুক্তভোগীর অভিযোগ, দলিলের নকল তুলতে গেলেও অযথা হয়রানি করা হয় এবং অতিরিক্ত অর্থ দাবি করা হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এভাবে গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তরে দুর্নীতি চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে এবং সরকারি রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাটহাজারী সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার সুমন ঘোষ জানান, আমি  অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তবে হাটহাজারীতে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি অনেকাংশে কমে গেছে। বিকাশে ঘুষ লেনদন এবং ২ থেকে ৫ শতাংশ উৎকোচ নেওয়ার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এসব দুর্নীতির যথাপযুক্ত অভিযোগ প্রমাণিত হলে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো কতৃপক্ষকে।
 
এদিকে এলাকাবাসী ও ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ