কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ধানের শীষে সমর্থন দিয়ে আরও দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তারা হলেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল হাসান এবং স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আবুল কাশেম।
সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে প্রতীক পাওয়ার পর একই আসনে ধানের শীষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির প্রভাবশালী বিদ্রোহী ও ফুটবল প্রতীকের প্রার্থী সামিরা আজিম দোলা। প্রচারণার মাঝামাঝি সময় থেকেই তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।
প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সামিরা আজিম দোলা তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘তারেক রহমানকে বিজয়ী করতে এবং আবুল কালাম চাচাকে জয়ী করতে আপনারা ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলে বিএনপিকে জয়ী করতে চাই।’
গণঅধিকার পরিষদের প্রার্থী আবদুল্লাহ আল হাসান বলেন, ‘ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম লাকসাম–মনোহরগঞ্জ এলাকার একজন যোগ্য সেবক ও অভিভাবক। তাই আমি আমার ভোটারদের বলছি—আমাকে নয়, ধানের শীষে ভোট দিন।’
স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ভোটারদেরও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে বিএনপি প্রার্থী আবুল কালাম এই তিন প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক পেয়েছেন—বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সারোয়ার সিদ্দিকী, ইসলামী ফ্রন্টের চেয়ার প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিকী, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান