ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রযুক্তিনির্ভর উন্নত জাতি গঠনে নিরলসভাবে কাজ করছে সরকার : পরিকল্পনামন্ত্রী


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ৪:৩১

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষাক্ষেত্রে এখনো আমরা  পিছিয়ে আছি। এখনো ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এরমধ্যে নারী শিক্ষায় বেশি পিছিয়ে আছি আমরা। আমাদের আরো অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। বিএনপি কোনো উন্নয়ন করেনি। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।

শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার নবনির্মিত সৈয়দ দুলাল আইসিটি ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য গীতিকবি সৈয়দ দুলাল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

এ সময় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

এমএসএম / জামান

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২