ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রচারণা শেষে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে মনপুরা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১১:৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরাকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাতটায় শেষ হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রকার প্রচার প্রচারণা। প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনপুরার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, ঘাট, ভোটকেন্দ্রের আশপাশ ও জনবহুল স্থানে নৌবাহিনী,কোস্ট গার্ডসহ পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও নজরদারি। রাতে বিশেষ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, প্রচারণা শেষে সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা করছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত