ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

‎পাঁচবিবিতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১১:৯

 ‎চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ৯ই ফেব্রুয়ারি সোমবার বিকেলে প্রচারণার শেষ দিনে স্থানীয় গোহাটা মুক্তমঞ্চে এক স্মরণকালের ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ‎স্মরণকালের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড সহ সমগ্র উপজেলা পর্যায় থেকে হাজার হাজার মহিলা-পুরুষ নেতাকর্মী ও সমর্থকগণ দলে দলে মিছিল সহকারে এসে জনসভাস্থলে যোগদান করে। তারা দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান শ্লোগানে মুখরিত করে তোলে জনসভাস্থল। 
‎উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের আমির ডঃ সুজাউল করিম।
‎উপজেলা জমায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট -১ আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির মজলুম জননেতা ডঃ ফজলুর রহমান সাঈদ।
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন, জেলা জামায়েতের কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য ও অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল বাশার, জেলা যুবশক্তি এনসিপির আহ্বায়ক ইমরান হোসেন ও শিবির জেলা কমিটির সভাপতি তারেক হোসেন প্রমুখ। 
‎জনসভায় এমপি পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে জয়পুরহাট-১ আসনের উন্নয়নে এবং চাঁদাবাজ,সন্ত্রাস,দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ‎শেষে এমপি প্রার্থী ডক্টর ফজলুর রহমান সাঈদ ও উপজেলা জামায়াতের আমির ডাঃ রেজাউল করিম এবং উপজেলা ঞজমায়েতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের যৌথ নেতৃত্বে প্রায় ২৫ হাজারের অধিক মহিলা পুরুষ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে স্মরণকালের গ বিশাল নির্বাচনী ঐতিহাসিক গণ মিছিল পাঁচবিবি পৌর শহরের গোহাটা ময়দান থেকে শুরু করে তিনমাথা মোড়, পাঁচমাথা মোড়, থানা রোড ও রেল স্টেশন সড়ক পথ হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত