ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গন অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১২:১৩

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বারী) আসনে গন অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন । সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী জনসভায় মঞ্চে উঠে তিনি প্রকাশ্যে এই সমর্থনের ঘোষণা দেন। এ সময় তিনি জামায়াতের প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, বৃহত্তর স্বার্থে এবং  তিনি ব্যক্তিগত প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন করছেন। তিনি তার সমর্থকদেরও ন্যায় ও ইনসাফ এর প্রতীক দাঁড়িপাল্লা মার্কা  প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। তার এই ঘোষণার ফলে কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।জনসভার প্রধান অতিথি  কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মোঃ আজিজুর রহমান সরকার স্বপন ও কুড়িগ্রাম- ১আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার ঘোষণাকে স্বাগত জানান এবং একে ঐক্যের বার্তা হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, কুড়িগ্রাম-১ আসনটি ভূরুঙ্গামারী ও নাগেশ্বারী উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে এ আসনটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ