ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল, জনসমুদ্রে রূপ নিল কলেজ মাঠ


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১২:১৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানের শীষের সমর্থনে আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় জনতার ঢল নামে।
বিকেল ৩টা থেকেই উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কগুলোও লোকে-লোকারণ্য হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “আজ দেশ দুটি ধারায় বিভক্ত। একদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি, অন্যদিকে স্বাধীনতার বিরোধিতাকারী একটি শক্তি যারা অতীতে পাকিস্তানের পক্ষে ছিল। গত ১৭ বছরে কটিয়াদী ও পাকুন্দিয়ায় কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত এই জনপদে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। ধর্মকে যারা ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।” আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান কাকন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ জহরলাল সাহা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মিজানুর রহমান স্বপন, শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদু, মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের অতন্দ্র প্রহরীর মতো কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়