বিএনপির নির্বাচনী প্রোগ্রামগুলোতে নারী জাগরণ শুরু হয়েছে - মির্জা ফখরুল
বিএনপির নির্বাচনী কর্মসূচিতে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কথা তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নির্বাচনী প্রোগ্রামগুলোতে নারী জাগরণ শুরু হয়েছে। তিনি বলেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমাদের মা-বোনেরা এখন অনেক বেশি সজাগ ও সচেতন হয়েছেন। বর্তমান দেশের জনসংখ্যার হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, নারীর সংখ্যা এখন পুরুষদের তুলনায় বেশি। আমাদের ঠাকুরগাঁও জেলাতেও পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পারপুগী বিটবাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, অতএব ভাইয়েরা সাবধান, ভালোভাবে কাজ করতে হবে। নারীদের এই জাগরণ ও অংশগ্রহণকে সম্মান জানিয়ে সবাইকে দায়িত্বশীলভাবে মাঠে কাজ করতে হবে। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।
মির্জা ফখরুল বলেন, আপনাদের এখানে আমি পরিচিত। আগেও নির্বাচন করেছে ১৯৯১ সাল থেকে আমি নির্বাচন করছি। এবং এখন পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে কখনো যাইনি। হারি জিতি আমি কিন্তু নির্বাচন করেছি। এবার আবার আসছি এবার আবার একটু নতুন পরিস্থিতি। এবার আমাদের সামনে আওয়ামী লীগ নাই। এ কথা বলতেই উপস্থিত জনতা না-সূচক মন্তব্য করেন। তখন মির্জা ফখরুল বলেন, ‘ওই নৌকা না থাকাতে এখন আসছে একটা দাপিাল্লা। জামায়াতি ইসলাম তাই না?’ উপস্থিত সবাই আবারও হ্যাঁ-সূচক মন্তব্য করলে তিনি বলেন, ‘জামায়াতি ইসলামকে কখনো আপনারা আগে দেখেছেন?’ তখন আবারও না-সূচক মন্তব্য আসলে মির্জা ফখরুল বলেন, ‘নতুন আসছে তাই না? নতুন আসছে এখন একটু শিখুক, মানুষের কাছে যাক। আমরা তো বহুকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করতেছি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’