কর্মী হয়রানির অভিযোগ নিশাদের ব্যালটেই জবাব দেওয়ার আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ তার পক্ষে থাকা কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে সাধারণ কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হয়রানি করছে। তিনি অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২.৩০ টায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি ) সাঘাটা উপজেলার ডাকবাংলা এলাকায় তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা চারজন কর্মীকে পথরোধ করে আটক করা হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে তাদের হাতে কেরোসিন তেলের বোতল ধরিয়ে তথাকথিত ‘পেট্রোল বোমা নাটক’ সাজিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নাহিদুজ্জামান নিশাদ ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়’ উল্লেখ করে বলেন, ২৪-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
তবে প্রতিকূলতার মধ্যেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন বলে উল্লেখ করেন। তার ভাষ্য, সকল ষড়যন্ত্র ও অপচেষ্টার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে। এ সময় তিনি সাঘাটা–ফুলছড়িবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকলে যেন নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, জনগণের একটি ভোটই হবে তার ওপর সংঘটিত সকল অন্যায় ও অপমানের যথার্থ জবাব।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত