সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান - সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে সঠিক দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। এসময় জামায়াতে ইসলামীকেও সহনশীল ও দায়ীত্বশীল আচরন করারও আহবান জানান তিনি।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আহবান করেন।
জামায়াত শিবির কর্তৃক বিএনপি নেতাকর্মীর উপর আক্রমণের ঘটনায় তিনি বলেন, গতকাল রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হামলায় দুজন বিএনপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই হাসপাতালে তাদের দেখতে যাই। এভাবে মানুষ মানুষকে রাজনৈতিক হীন স্বার্থে পিটাতে পারে আমার জানা ছিলো না। জামায়াতের প্রার্থী নিশ্চয়ই বিষয়টি অবগত হয়েছেন। দেখি তিনি দলীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেনম তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাবো। দীর্ঘ আন্দোলনে আমরা রাজপথের সহযোদ্ধা ছিলাম, মজলুম ছিলাম। এখন কেউ জালিম হইয়েন না।
ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমার কাছে যেসকল আসন ঝুকিপূর্ণ মনে হয়েছে সেগুলার লিস্ট করে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আশা করি তারা সঠিক পদক্ষেপের মাধ্যমে সকল অপ্রীতিকর ঘটনা থেকে সাধারণ জনগনকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে গতকাল অব্দি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা করেছি। আমি এই আদি কোতোয়ালির সন্তান হয়েও কুমিল্লা শহরে আমি প্রার্থী হিসেবে এবারই প্রথম। শহরকে সাজাতে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এখানে প্রার্থী হওয়ার। আপনারা অবগত আছেন দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পর্যুদস্ত হয়েছে বারবার। এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিতকরনের নির্বাচন।
চব্বিশের জুলাইয়ের পর নতৃন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। এতো এতো তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের জুলাইয়ের চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও চারদিকে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা রুখে দিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে বলে আমি বিশ্বাস করি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, জানিয়ে তিনি বলেন, আপনারা জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটের দিন কেউ কোন প্রকার অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আপনারা শক্ত হাতে দমন করবেন। গত ১৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে বিশ্বাস উঠে গিয়েছিল আগামী ১২ ই ফেব্রুয়ারি সুযোগ এসেছে আপনাদের সে বিশ্বাস অর্জনের।
কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তবনি বলেন, আপনারা নির্বিঘ্নে, কোন প্রকার ভয় ভীতি, শঙ্কা না করে সকলে ভোটকেন্দ্রে আসবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। সকল দল মত, জাতি ধর্ম- বর্ণ নির্বিশেষে আমি প্রার্থী হিসেবে সবার ভোট চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার প্রমুখ।
এমএসএম / এমএসএম
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান