ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাট-৪: প্রাণনাশের হুমকির অভিযোগে নির্বাচন থেকে সরলেন স্বতন্ত্র প্রার্থী শিপন


শরণখোলা প্রতিনিধি  photo শরণখোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৬ রাত ৮:১৭

​বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের নির্বাচনী সমীকরণে নাটকীয় পরিবর্তন এসেছে। প্রাণনাশের হুমকি এবং নিরাপত্তার অভাব বোধ করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন। ​মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান। ​শিপন অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহার করে তাকে এবং তার কর্মীদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বলেন, "আমার নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নেই। তাদের ক্ষয়-ক্ষতির আশঙ্কায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ​সংবাদ সম্মেলনে তিনি বর্তমান পরিস্থিতিকে 'অসম' লড়াই হিসেবে উল্লেখ করে বলেন, "বাগেরহাট-৪ আসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এই অবস্থায় মোরেলগঞ্জ-শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। উল্লেখ্য যে, গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) মুঠোফোনে হুমকি পাওয়ার বিষয়ে তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
উল্লেখ্য ​জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থাকাকালীন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ​সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপনের সাথে তার অনুসারী বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তার এই সরে দাঁড়ানোর ফলে বাগেরহাট-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে প্রার্থীর সংখ্যা কমে গেল, যা আসনটির রাজনৈতিক মেরুকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত