ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভোটের আগের রাতে অভয়নগরে সেনাবাহিনীর চিরুনি অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ১২:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে যশোরের অভয়নগর উপজেলায় ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাতভর চলা অভিযানে ধুলগ্রাম, ফুলতলা, নিয়েরি ঘাট, সুইস গেট সংলগ্ন এলাকা, সিদ্ধিপাশা, পেরুলি, কালিয়া, গুস্তগ্রাম ও দামোখালীসহ একাধিক স্পর্শকাতর এলাকায় টহল ও তল্লাশি চালানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আন্তঃজেলা ডাকাত দলের সহযোগী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজন সুলতান গাজী (৩৪)-কে আটকের উদ্দেশ্যে সিদ্ধিপাশা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি কুখ্যাত ডাকাত নেতা গুফরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তবে অভিযানের সময় সুলতান পালিয়ে যায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল, একটি চাইনিজ কুড়াল, স্টিলের পাইপসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, গুফরান চক্রের সদস্যরা গরু বিক্রির টাকা, ব্যাংক থেকে উত্তোলিত অর্থ ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের মুখে অর্থ ছিনিয়ে নিত। এ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে রোমেন গ্যাজা (পিতা: সাহিদুল, ঠিকানা: সিদ্ধিপাশা জিয়ালতলা)-র বাড়িতেও অভিযান চালানো হয়। তাকে চক্রটির তথ্যদাতা হিসেবে ব্যবহার করা হতো বলে জানা গেছে। এদিকে, একই রাতে দামোখালী এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তুহিন (৩৫)-কে ধরতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে টাকা আদায় করেন। তবে অভিযানের সময় তাকেও আটক করা সম্ভব হয়নি।
অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী জানিয়েছে, নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ