ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভোট কেন্দ্রে আসার আগে পরিবার থেকে বিদায় নিতে বললেন মনপুরার জামায়াত আমির, জনমনে আতঙ্ক


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ১২:৫২

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিমের একটি ব্যক্তিগত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতারা। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিমুল ইহসান জসিম লেখেন—
“হ্যাঁ, এবার হবে প্রতিরোধ। গণপ্রতিরোধ। আওয়ামী কায়দায় কেন্দ্র দখলের চিন্তা যদি কেউ আবারও করে থাকে, তবে যেন তারা জনতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়; তবে যেন তারা কেন্দ্রে আসার পূর্বে পরিবার হতে বিদায় নিয়ে নেয়।”
বিএনপির নেতাদের দাবি, এই বক্তব্য সরাসরি প্রাণনাশের হুমকির শামিল এবং তা নির্বাচনী পরিবেশকে ভয়ভীতি ও আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, এমন বক্তব্য সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে পারে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বিএনপির স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্বাচনের আগে এ ধরনের উসকানিমূলক বক্তব্য স্পষ্টতই আইন ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে সাধারণ মানুষের মনে ভয় কাজ করছে।”
এ ঘটনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মনপুরায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম বলেন, আমার মোবাইল টা অন্য একজনের কাছে ছিলো সে এই পোস্ট করেছে। আমি পোস্ট টি দেখতে পেয়ে দ্রুত ডিলিট করে দিয়েছি। তিনি আরও বলেন আমরা চাই দেশে সুন্দর একটা নির্বাচন চাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত