ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

রাত পোহালেই ভোট - তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ২:২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল  সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে  প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ  নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বুধবার  সকাল থেকে  উপজেলা পরিষদ চত্বর হতে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বক্সসহ  অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার কেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে উপজেলায়  ৬০টি ভোট কেন্দ্র রয়েছে। 
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাড়াশ থানা পুলিশের পাশাপাশি আনসার সদস্য এবং গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন।  গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। টহলে রয়েছে র‍্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। এছাড়াও নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার  নুসরাত জাহান বলেন,তারাশ উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশাকরি সুষ্ঠুভাবে  নির্বাচন সম্পন্ন হবে। উল্লেখ্য সিরাজগঞ্জ ৩ আসনটি তাড়াশ ও রায়গঞ্জ উপজেলাকে নিয়ে গঠিত। রায়গঞ্জ উপজেলার মোট ভোটার ২৭৫৮৬৯ এবং তাড়াশ উপজেলার মোট ভোটার ১৬৮৫৫৮ জন।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা