ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে যাচ্ছে ভোটের সরঞ্জাম, ফুলছড়ির বালাসীঘাট থেকে যাত্রা


মজিবর রহমান, ফুলছড়ি photo মজিবর রহমান, ফুলছড়ি
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ২:২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে পাঠানো হচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম। শনিবার সকাল থেকে ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে নৌকায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী তোলা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিস্তা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চলের বেশ কয়েকটি কেন্দ্র শুধুমাত্র নৌপথে যোগাযোগযোগ্য। তাই আগেভাগেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রতিটি নৌযানে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা রয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গম এলাকার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপথে যাতায়াতে আবহাওয়া ও স্রোতের বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, নির্বাচন এলেই বালাসীঘাটে এমন ব্যস্ততা দেখা যায়। চরাঞ্চলের মানুষও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়েই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে সরঞ্জাম হস্তান্তর করা হবে এবং ভোটগ্রহণ শেষে একই পথে সেগুলো ফেরত আনা হবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট