ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-২  বাউফলে জনপ্রিয়তার শীর্ষে বিএনপির সহিদুল আলম তালুকদার, জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল,


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ৪:৫১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহিদুল আলম তালুকদার বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সাবেক এই সংসদ সদস্যকে ঘিরে সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
গত ৯ ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত তার শেষ নির্বাচনী জনসভায় ভোটারদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশাল এই জনসমাবেশ নির্বাচনী এলাকায় তার শক্ত অবস্থানের জানান দিচ্ছে।
জনসভার পর থেকেই পুরো বাউফল এলাকায় এক ধরনের নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের আলোচনায় এখন প্রধান মুখ হয়ে উঠেছেন বিএনপি মনোনীত এই প্রার্থী।
 
বাউফলের বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজার ঘুরে দেখা গেছে, সহিদুল আলম তালুকদারের প্রতি সাধারণ মানুষের রয়েছে গভীর আবেগ ও ভালোবাসা।
 
কালাইয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, "সহিদুল আলম তালুকদার শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাউফলের সাধারণ মানুষের স্বজন। ২০০১-২০০৬ মেয়াদে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা ভুলিনি। আমরা এমন একজন অভিভাবক চাই যাকে সহজেই পাওয়া যায়।"
 
তরুণ ভোটাররা জানান, " তরুণ প্রজন্মের আমরা যারা ভোটার আছি আমরা স্বাধীনতার পক্ষে ভোট দিতে চাই। শহিদুল আলম তালুকদারের পরিচ্ছন্ন ভাবমূর্তি আমাদের আশাবাদী করে তুলেছে।"
 
সাধারণ কৃষিজীবীরা জানান, বিপদে-আপদে দাদায় (সহিদুল আলম তালুকদার) সবসময় পাশে থাকেন, তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মুখিয়ে আছেন।
 
দলীয় নেতাকর্মীরা জানান, ১৯৯৬ সালের নির্বাচনে সহিদুল আলম তালুকদার তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ প্রার্থী আ.স.ম ফিরোজের সাথে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করেছিলেন, যেখানে তিনি মাত্র ২৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।
পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে তিনি ১৬ হাজার ৯৩১ ভোটের বিশাল ব্যবধানে আসম ফিরোজকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে এখন দীর্ঘদিনের জড়তা কেটে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাই সহিদুল আলম তালুকদারই বাউফল বিএনপির শক্তিশালী প্রার্থী।
 
উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, "তৃণমূলের প্রতিটি কর্মীর সাথে সহিদুল আলম তালুকদারের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। দল তাকে মনোনয়ন দিয়ে সঠিক মূল্যায়ন করেছে। আমরা সকল বিভেদ ভুলে এখন ধানের শীষের বিজয়ে কাজ করছি।"
 
যুবদল ও ছাত্রদলের নেতারা জানান, সহিদুল আলমের জনপ্রিয়তাকে পুঁজি করে তারা প্রতিটি ভোটারের ঘরে পৌঁছাচ্ছেন এবং সুষ্ঠু ভোট হলে এই আসনে ধানের শীষের জয় কেবল সময়ের ব্যাপার।
 
সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-২ আসনে বিএনপির বিশাল ভোটব্যাংক এবং সহিদুল আলম তালুকদারের ব্যক্তিগত ক্লিন ইমেজ তাকে অন্য প্রার্থীদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে রেখেছে। যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তবে বাউফলে ধানের শীষের জয়জয়কার হওয়ার সম্ভাবনা প্রবল।
 
বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, "বাউফলের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি বাউফলবাসীকে সাথে নিয়ে তার প্রতিফলন ঘটাতে চাই। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ইনশাআল্লাহ, এবার ব্যালটের মাধ্যমে তারা স্বাধীনতা বিরোধীদের শোষণের জবাব দেবে। আমি নির্বাচিত হলে বাউফলকে একটি মডেল ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলবো।"
 
তিনি আরও বলেন, তার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং মানুষের অধিকার আদায়ের লড়াই। তিনি নেতাকর্মীদের শান্ত থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার এবং যেকোনো উসকানি এড়িয়ে চলার নির্দেশ দেন।

আরমান / আরমান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত