তিন ফসলী জমি খরার ঝুঁকিতে! ধামরাইয়ে মাটি খেকোদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ
ঢাকার ধামরাইয়ে ডেমরান এলাকায় মাটি খেকোদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। এতে তিন ফসলী কৃষি জমি খরার ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এঘটনায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব।
ভুক্তভোগীদের অভিযোগ,শনিবার গভীর রাতে চলমান সরকারি সেচ প্রকল্পে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করে। এ সময় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন আহত হন এবং চালক আতাউর রহমান কে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলার পর থেকে সেচ প্রকল্পটি বন্ধ রয়েছে।
প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন জানান, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করে প্রায় দুইঘণ্টা ধরে বৈদ্যুতিক মোটর এর ঘরে ভাঙচুর চালায়। এ সময় তিনি ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। হামলায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, অভিযুক্তরা হুমকি দিয়ে বলেছেন, অবৈধ মাটির লিকের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেচ প্রকল্প চালানো যাবে না। ফলে সেচ বন্ধ থাকায় এলাকার তিন ফসলী জমিতে ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার কারণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে। সেচ প্রকল্প বন্ধ থাকায় জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
হামলার ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ভুক্তভোগীরা দ্রুত প্রকল্প চালু ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খান মোহাম্মদ সালমান হাবীব বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ ভূমি দখল ও সেচ প্রকল্পে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরমান / আরমান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন