ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ১৪শ ৯১টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোট ও গণভোটের সরঞ্জাম


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১১-২-২০২৬ বিকাল ৫:২২

কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১১টি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোট ও গণভোটের প্রয়োজনীয় সরঞ্জাম। বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৪শ ৯১টি ভোট কেন্দ্রে এসব ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, সিল, কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, গানি ব্যাগসহ অন্যান্য অপরিহার্য উপকরণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব সরঞ্জাম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম ধাপে ব্যালট পেপার ব্যতীত সকল সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়। এদিকে ১২ ফেব্রুয়ারী সকাল থেকে অনুষ্ঠেয় ভোটের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা রিটার্ণিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে সর্বমোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৯৭৯ জন পুলিশ জন ছাড়াও ২ হাজার ৪০ সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি ও ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য। ১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র‌্যাবের ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোটকেন্দ্রের জন্য ৩ হাজার ৯৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-ভিডিপি বাহিনী কাজ করবে এছাড়া বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ