ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদী ও পাবনা জেলাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে প্রশাসন বেশ তৎপর


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১১-২-২০২৬ বিকাল ৫:২২

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে  কেন্দ্র করে ঈশ্বরদীসহ সারাদেশেই এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈশ্বরদী ও পাবনা জেলাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে প্রশাসন বেশ তৎপর । পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জানিয়েছেন যে, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈশ্বরদীসহ পাবনা জেলার গুরুত্বপূর্ণ মোড় এবং ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন রয়েছে। নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য এলাকার মতো ঈশ্বরদীসহ পাবনা জেলাতেও পুলিশ ,আনসার ভিডিপি,র্যা ব ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিজিবি টহল দিচ্ছে । এবারই প্রথম বড় আকারে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে নাশকতামূলক কর্মকাণ্ড রোধে ড্রোন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আজ (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকেই জরুরি পরিষেবা ও অনুমোদিত যানবাহন ছাড়া সব ধরনের সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী যেহেতু একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও রেলওয়ে জংশন এলাকা, তাই এখানকার কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য স্থানীয় প্রশাসন নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক কাজ করছে।পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বইছে উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণের মূল কার্যক্রম। সরঞ্জাম বিতরণ ও প্রস্তুতি বুধবার সকালে ঈশ্বরদীর সারা মারোয়ারী স্কুল এন্ড কলেজ মাঠে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকালে  ঈশ্বরদীর সহকারী রিটানিং অফিসাবেরর কার্যালয় থেকে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিলসহ যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরমান / আরমান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬