গোপালগঞ্জে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে কেন্দ্রে, যৌথবাহিনীর কড়া নিরাপত্তা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় নির্বাচনী সকল কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী সমন্বয় সেল। জেলার পাঁচটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বিত এবং স্তরভিত্তিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নির্বাচনী সামগ্রী নিরাপদে স্ব-স্ব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ সকল নির্বাচন সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তা ও তত্ত্বাবধানে বিতরণ নিশ্চিত করা হয়েছে। পুরো প্রক্রিয়া নিবিড় মনিটরিংয়ের আওতায় রয়েছে বলে জানানো হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন রয়েছে। সম্ভাব্য সংবেদনশীল এলাকাগুলো পূর্বেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও যৌথবাহিনী জানিয়েছে, গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, গোপালগঞ্জের সচেতন নাগরিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি নিরাপদ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ