পটুয়াখালী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোট গ্রহনের সরঞ্জাম,তৎপর প্রশাসন,
পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ৫১৩ টি ভোট কেন্দ্রের ২৫৩৬ টি কক্ষে অনুষ্ঠিত হবে গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের আনুসঙ্গিক সরঞ্জাম। বুধবার সকাল দশটা থেকে জেলার ৮ টি উপজেলা পরিষদ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তারা ভোট গ্রহনের এসব সরঞ্জাম বিতরন করেন। জেলায় ১৫ লাখ ৯ হাজার ৫ শ‘ ৮৭ জন ভোটারের বিপরীতে পটুয়াখালী-১ আসনে ৫ জন, ২ আসনে ৪ জন, ৩ আসনে ৪ জন ও ৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, ৬ টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে।
এদিকে পটুয়াখালীর ৪ টি আসনের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র গুলো হলো,
পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী উপজেলা নিয়ে পটুয়াখালী ১ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৩টি, ভোট কক্ষ ১০৭৩ টি, এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ, ৫১ হাজার ৪৯২ জন।
পটুয়াখালী সদর উপজেলায় ভোট কেন্দ্রগুলোর ৪৪ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (হলুদ) ও অতি গুরুত্বপূর্ণ (লাল) ৩৬টি। তদ্রুপ যথারিতি মির্জাগঞ্জে ১ টি ও ২৩ টি, দুমকি উপজেলায় যথাক্রমে গুরুত্বপূর্ণ ১১ টি ও অতি গুরুত্বপূর্ণ ৬ টি।
একমাত্র বাউফল উপজেলা নিয়ে পটুয়াখালী ২ আসন গঠিত। আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৫ টি, ভোট কক্ষ ৬৫২ টি। পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৫০১ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন।
বাউফলে গুরুত্বপুর্ন ৮৫ টি এবং অতি গুরুত্বপূর্ণ ৩০ টি ভোটকেন্দ্র।
দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে পটুয়াখালী ৩ আসন গঠিত। এখানে মোট ভোটকেন্দ্র ১২৪ টি ও ভোট কক্ষ ৭৫৮ টি। পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন ও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন।
দশমিনা উপজেলায় যথাক্রমে ২৫ টি গুরুত্বপুর্ন ও ১৯ টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র এবং গলাচিপায় ১৯ এবং ৬১ টি ভোটকেন্দ্র।
রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি ও ভোটকক্ষ ৬৫৪টি এবং পুরুষ ১ লাখ ৫৮ হাজার ১২২ জন ও ১ লাখ ৫৪ হাজার ৪৭৪ জন মহিলা ভোটার রয়েছে।
রাঙ্গাবালী উপজেলায় গুরুত্বপূর্ণ ২৩ টি এবং অতি গুরুত্বপূর্ণ ৯টি। কলাপাড়া উপজেলায় গুরুত্বপূর্ণ ৪১ টি ও অতি গুরুত্বপূর্ণ ২০টি ভোট কেন্দ্র।
পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, জেলায় মোট ২৪৯ টি এবং অতি গুরুত্বপূর্ণ ২০৪টি ভোট কেন্দ্র রয়েছে।
পটুয়াখালী জেলার চারটি আসনে সর্বমোট ভোট কেন্দ্র ৫১০টি ও ভোটকক্ষ ৩ হাজার ১৩৭ টি এবং পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৮৬ জন ও মহিলা ভোটার ৭ লাখ ৬৭ হাজার ৫৮৫ জন।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণকে হলুদ এবং লাল রঙে আটকে দিয়েছে। তারা ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ বলতে নারাজ। পুলিশ বলছে, সড়ক ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলার উন্নত-অনুন্নত চিত্রের উপর ভিত্তি করেই ভোট কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে।।
আরমান / আরমান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Link Copied