মাগুরায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ।
মাগুরার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম (৪নং ওয়ার্ড) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন ফুলবাড়িয়া এলাকায় নিজ গ্রামের বাড়িতে পিতা-মাতার কবর জিয়ারত ও অসুস্থ বড় ভাইকে দেখতে আসেন। এ সময় বাড়ির পাশের একটি চায়ের দোকানে অবস্থানকালে একদল ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
হামলার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মতিয়ার (পিতা: রজব আলি)আরব আলি (পিতা: ইবাদত শেখ)সুমন (পিতা: সাচ্ছু মুন্সি)হাসান (পিতা: আঃ মান্নান নালো)টোকন (পিতা: মেহেদী মুন্সি)কিবুল (পিতা: মমিন চৌধুরী)অভিযোগ করা হয়েছে, এরা সবাই স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মী।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুল মতিন বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় মাগুরা ১ আসনের পরিচালক জেলা জামাতের সেক্রেটার, সাঈদ আহমেদ বাচ্চু জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন
আরমান / আরমান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied