মুন্সীগঞ্জ -৩ আসনের গজারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে ভোটগ্রহণে ব্যবহারের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গজারিয়া উপজেলা কার্যালয় থেকে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান।
উপজেলায় মোট ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৩ জন এবং নারী ভোটার ৭৪ হাজার ৩৮৭ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৫২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩০৬টি।
নির্বাচনে ৫২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩০৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৬১২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটের দিন ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেজন্য আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনকেন্দ্রিক চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী অতিরিক্ত দুই বা তিন সদস্যের পৃথক দল নিয়োজিত থাকবে।
তিনি আরও জানান, সাদা পোশাকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সমন্বয়ে একটি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, রিজার্ভ টিম এবং সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক টিম সার্বক্ষণিক টহলে থাকবে।
আরমান / আরমান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied