শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আয়োজনে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর এলাকার প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।
অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন নবগঠিত কমিটির আহবায়ক মোর্শেদ জিতু। এসময় তিনি
বলেন ছাত্র-জনতার বিপ্লবের চেতনা ধরে রাখতে এবং জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। আগামী ৬
মাসের এই মেয়াদে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
সংবাদ সম্মেলনে বর্তমান প্রেক্ষাপট ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন নবগঠিত কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম।
সম্মেলনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ
শিক্ষার্থীরা। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, শেরপুরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে এই নতুন নেতৃত্ব বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে।
আরমান / আরমান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার