মনপুরায় ব্যালট বাক্স পৌঁছানো শুরু, চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে মনপুরা উপজেলা ভবনের সামনে থেকে প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম।
উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব ব্যালট বাক্স পরিবহন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো প্রক্রিয়ায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী সরঞ্জাম বহনকারী যানবাহনগুলো মনপুরার হাজীরহাট, ফকির হাট, ভূইয়ার হাট, মাস্টার হাট, বাংলাবাজার, রামনেওয়াজ ও কলাতলীসহ বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপদে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচনের আগমুহূর্তে এ কার্যক্রম ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তেমনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা নিয়ে রয়েছে নানা আলোচনা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
সব মিলিয়ে ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের উপস্থিতিই সবার প্রত্যাশা।
আরমান / আরমান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ