ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে 


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ১১-২-২০২৬ রাত ৮:২৫
বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ই ফেব্রুয়ারি)  সকালে বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার  হাসনাত জাহান খান। তিনি আরও জানান, তেরোটির মধ্যে ৫ টিতে হেলিসর্টি, অন্য  ৮ টিতে নৌকা বোটে পাঠানো হয়েছে। এবং সকল প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে। 
 
উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান,হেলিসর্টি ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রা: ও তাড়াছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে ৩ টির মধ্যে  প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া বেসরকারি প্রা: বিদ্যালয়। নৌকা যোগে অন্য কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া ইউনিয়নে ওরাছড়ি ও তক্তানালা সরকারি প্রা: বিদ্যালয়। বিলাইছড়ি ইউনিয়নে পাংখোয়া পাড়া, দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রা: বিদ্যালয় এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,। আর কেংড়াছড়ি ইউনিয়নে কেংড়াছড়ি পুনর্বাসন জোন, কেংড়াছড়ি এবং কেরনছড়ি সরকারি প্রা: বিদ্যালয়।
 
 উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন। নিরাপত্তায় দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। রয়েছে অনেক কেন্দ্র সিসি ক্যামেরা এর আওতায়। 

আরমান / আরমান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ