ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র্যাবও
ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল থেকেই জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল সীমিত।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য।এ ছাড়া শান্তি-শৃঙ্খলা রক্ষায় হালুয়াঘাট ও ধোবাউড়া ব্যতীত বাকি ১১টি উপজেলার প্রতিটিতে ১২০ থেকে ১৪০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় হালুয়াঘাট ও ধোবাউড়ায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। বাকি উপজেলাগুলোয় ৪ প্লাটুন করে বিজিবি সদস্য টহল দিচ্ছেন।প্রতিটি ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশের নেতৃত্বে ১৪ থেকে ১৭ জন করে গ্রাম পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার ব্যাটালিয়নের ৩১টি এবং র্যাবের ২১টি টিম মাঠে কাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এবং নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে ৭৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, বুধবার সকাল থেকেই প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কলমসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।এদিকে, বুধবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য র্যাবের ৬০০ সদস্য মাঠে সক্রিয় রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পূর্ণ প্রস্তুতি আছে।
আরমান / আরমান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied